ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়ান গেমস

পদকের লড়াইয়ে পিছিয়ে সিদ্দিক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩
পদকের লড়াইয়ে পিছিয়ে সিদ্দিক
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের শুরুটা ভালো করেছিলেন গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডেই ৭ আন্ডার পার করে দিনের পঞ্চম সেরা স্কোর হন।  তবে একই স্কোর বেশ কয়েকজনের থাকায় যৌথভাবে তিনি ছিলেন নবম স্থানে। 

কিন্তু আজই আবার সাদামাটা তার পারফরম্যান্স। পারের সমান খেলে দিন শেষ করেছেন। অর্থাৎ দ্বিতীয় দিন শেষেও তিনি সেই ৭ আন্ডার পারেই রয়ে গেছেন।

কিন্তু অন্যরা গেছেন এগিয়ে। প্রথম দিন ১০ আন্ডার পার খেলা হংকংয়ের তাইচি খো যেমন দ্বিতীয় দিনেও অবিশ্বাস্য ১২ আন্ডার খেলে স্কোর নিয়ে গেছেন ২২ আন্ডারে। ১৬ আন্ডার খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কোরিয়া ও চাইনিজ তাইপের দুই গলফার। ৭ আন্ডার থেকে আগামী দুই দিনে তাঁদের পেরিয়ে যাওয়া এখন ভীষণ কঠিনই সিদ্দিকের জন্য।

Advertisement

দ্বিতীয় দিন শেষে তিনি ২১ তম স্থানে। অর্থাৎ ১২ ধাপ পিছিয়েছেন। এশিয়ান ট্যুরে দুটি শিরোপা জেতা সিদ্দিকের প্রথম এশিয়াড পদকের স্বপ্নটাও তাই এখন আরও দূরে সরে গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!