ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিরলেন লংকান দলপতি, নিয়ন্ত্রণে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ২৯ সেপ্টেম্বর ২০২৩
ফিরলেন লংকান দলপতি, নিয়ন্ত্রণে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। যেখানে লংকান দলপতি দাসুন শানাকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৩.৫ ওভারে পাঁচ উইকেটে ১৭৭ রান।

শুক্রবার আসামের গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা।

Advertisement

শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরারা। ম্যাচের শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন এ দুই ব্যাটার। তবে ম্যাচের দশম ওভারের দ্বিতীয় বলে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন কুশল পেরারা।

এরপর বাইশ গজে আসেন কুশল মেন্ডিস। উইকেটে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন তিনি। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই নাসুমের ঘূর্ণিতে শান্তকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এ ডানহাতি ব্যাটার। আউট হওয়ার আগে ২২ রান করেন মেন্ডিস।

পরে ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তবে উইকেটে থিতু হওয়ার আগেই মাহেদীর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা।

ম্যাচের ২০তম ওভারের শেষ বলে নিশাঙ্কাকে নিজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মাহেদী। আউট হওয়ার আগে ৬৮ রান করেন তিনি।

নিজের ষষ্ঠ ওভার বোলিং করতে এসে ম্যাচে তৃতীয় উইকেটের দেখা পান শেখ মাহেদী। এবার তার শিকার চারিথ আসালঙ্কা (১৮)।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে লংকানরা। দলের হাল ধরতে বাইশ গজে আসেন লংকান দলপতি দাসুন শানাকা। কিন্তু নিজের ইনিংস বড় করার আগেই উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি।

এখন দিমুথ করুনারত্নেকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ধনঞ্জয় ডি সিলভা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!