ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রীলংকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৩
শ্রীলংকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
ফাইল ফটো

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ  ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হয় এ ম্যাচ। টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। 

প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই ম্যাচে কিছু নিয়মে পরিবর্তন রয়েছে। নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। এক্ষেত্রে দলগুলো চাইলেই বোলারদের ব্যাটিং না করিয়ে শুধু ব্যাটারদেরকে সুযোগ দিতে পারে। এছাড়া যেকোনো ব্যাটারই স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে প্যাভিলিয়নে ফিরতে পারে।

এদিকে ওয়ানডে পরিসংখ্যানে অনেক এগিয়ে শ্রীলংকা। এখন পর্যন্ত ৫৩ দেখায় ৪২টি জয় শ্রীলংকা। আর ৯টি জয় বাংলাদেশের। দুটি ম্যাচের ফল হয়নি।

Advertisement

আজকের ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টসের পর মিরাজ বলেন, আমাদের সামনে বিশ্বকাপের মূল পর্ব। অনেকগুলো ম্যাচ খেলতে হবে। নিজেদের প্রস্তুত করার ভালো সুযোগ আছে। আশা করি, সবাই ভালো খেলবে।

একই মাঠে আগামী সোমবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!