ফিজিওর রিপোর্ট যেটা ছিল, আমার কন্ডিশনটা বলা হয়েছিল। প্রথম ম্যাচের পর এমন ব্যথা হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর এমন ব্যথা হয়েছে। আর আজকের দিন হিসাবে ২৬ সেপ্টেম্বরের ম্যাচ খেলতে পারবো। তবে মেডিকেল বিভাগ মনে করে যদি আমি বিশ্রাম নিই, ২৬ তারিখ আমাদের অনুশীলন ছিল, ২৭ তারিখ আমাদের ট্রাভেলিং ছিল, ২৮ তারিখ আমাদের একটা প্রস্তুতি ম্যাচ।’
তিনি আরো বলেন, ‘তারপর এক-দুই তারিখে আরেকটি প্রস্তুতি ম্যাচ। আমি যদি এখন বিশ্রাম নিই, আমি যদি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা খেলি তাহলে পর্যাপ্ত সময় পাবো। পুনর্বাসনও হয়ে যাবে সবমিলিয়ে ১০ সপ্তাহের পুনর্বাসন হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা খেলার জন্য খুব ভালো অবস্থায় থাকব।’
.png)
তামিম বলেন, ‘কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ-দুই ম্যাচ, ইনজুরি, খেলতে পারব না এতকিছু। হ্যাঁ আমার শরীরে ব্যথা ছিল যেটা অস্বীকার করছি না। বেসিক্যালি এটা হয়েছে। তারপর যেটা ঘটেছে, আমার কাছে যেটা মনে হয় মিডিয়াতে যেটা আসতেছে ইনজুরি, দুই ম্যাচ, পাঁচ ম্যাচ এই সেই। আমার কাছে মনে হয় না বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। কারণ আমি যেহেতু ইনজুরড হইনি এখনো, ব্যাথা থাকতে পারে কিন্তু ইনজুরড হইনি এখনো।’