ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের উদ্দেশে যখন দেশ ছাড়বেন সাকিব-মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপের উদ্দেশে যখন দেশ ছাড়বেন সাকিব-মুশফিকরা
ছবি- সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বযাত্রার ২৪ ঘন্টা আগেও কেউই জানতো কেমন হতে যাচ্ছে এবারের স্কোয়াড। কেননা এদিন দিনভরই নাটকীয়তা চলেছে বিসিবিতে।

সারাদিনের নাটকীয়তায় বলি হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৭০ ভাগ ফিট তামিম কেন শতভাগ ফিট নন- এই অজুহাতে তাকে বাদ দেওয়া হলো।

সাকিব আল হাসান নেতৃত্ব ছেড়ে দেবেন- এমন গুঞ্জনও ছিল মঙ্গলবার ক্রিকেটের আকাশে-বাতাসে। শেষ পর্যন্ত সাকিবকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। যেখানে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদও।

Advertisement

দল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ। আজ বিকাল ৪টায় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে আসামের গুয়াহাটিতে গিয়ে পৌঁছাবে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টার দিকে বিশ্বকাপের জার্সি পরে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন হতে পারে। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে আগাম কিছু জানানো হয়নি। তবে বিশ্বকাপগামী দলের কোনো অফিসিয়াল প্রেসমিট হচ্ছে না এবার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!