ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক শান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে দীর্ঘ নাটকের অবসান হতে চলেছে। নিউজিল্যান্ডের সঙ্গে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে দল ঘোষণা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ জনের স্কোয়াডে থাকছেন না সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিশ্বকাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব করেন লিটন। 

Advertisement

আজ হওয়া তৃতীয় ওয়ানডেতে দলে ছিলে না লিটনও। তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন শান্ত। তৃতীয় ওয়ানডের জন্য শান্তকে করা হয়েছিল অধিনায়ক।

বিশ্বকাপের দল ঘোষণার পর দেখা গেছে দলের সহঅধিনায়ক শান্ত। এর আগে শান্ত বিসিবি হাই পারফরম্যান্স দল, ‘এ' দল ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!