আজ সিরিজ বাঁচানোর লড়াই টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের কেউ নেই দলে। এমন পরিস্থিতিতে তরুণ একটি দল নিয়ে নিউজিল্যান্ডের মোকাবেলা করবেন নাজমুল হোসেন শান্ত।
এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে টস করতে নামেন শান্ত। জীবনের প্রথম টসেই জয় পেলেন শান্ত। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।
.png)
টস করার পরই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেমেছে বৃষ্টি। উইকেট ঢাকা হয়েছে ত্রিপলে। সুতরাং, ম্যাচ সময়মত শুরু হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়ং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।