ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বের একমাত্র দল হিসেবে ভারতের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বের একমাত্র দল হিসেবে ভারতের রেকর্ড
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩৯৯ রান করেছিল ভারত। এদিন ব্যাট হাতে ১৮টি ছক্কা হাঁকান ভারতীয় ব্যাটাররা। এর মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েছে দলটি। 

অজিদের বিপক্ষে ১৮ ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে বিশ্বের একমাত্র দল হিসেবে ৩,০০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছে ভারত।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের পাঁচ ব্যাটার ছক্কা হাঁকিয়েছেন। সর্বোচ্চ ছয়টি ছক্কা এসেছে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। শুভমান গিল মেরেছেন চারটি ছক্কা। শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল তিনটি করে ছক্কা মেরেছেন। বাকি দু’টি ছক্কা এসেছে ঈশান কিষাণের ব্যাট থেকে। 

Advertisement

এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর জন্য ভারতের আরো দু’টি ছক্কার দরকার ছিল। ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ও ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯টি করে ছক্কা মেরেছিলেন ভারতীয় ব্যাটাররা।

এছাড়া ২০০৭ সালে পোর্ট অফ স্পেনে বারমুডা ও ২০০৯ সালে ক্রাইস্টচার্চে কিউইদের বিপক্ষে ১৮টি করে ছক্কা হয়েছিল ভারতীয় ইনিংসে। সেই তালিকায় যোগ হল এই ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!