ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৩
যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। এরই মধ্যে অনেক দেশেই স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি। জানা গেছে আগামীকাল সোমবার ঘোষণা হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল। 

এদিকে বহুল আলোচিত বিশ্বকাপের দলে জায়গা অনেকটাই পাকা মাহমুদউল্লাহ রিয়াদের। অভিজ্ঞ এই ক্রিকেটার ভারতের ফ্লাইট ধরছেন সেটা অনেকখানিই নিশ্চিত। 

বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে ফিরে আসছেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Advertisement

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদেরও বিশ্বকাপ নিশ্চিত। দলের থাকবেন পাঁচ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম। স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে শেখ মেহেদিকে।

বাংলাদেশ দলের সম্ভাব্য বিশ্বকাপ দল 

তামিম ইকবাল,  লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!