ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৪

মুমিনুল-সাব্বির কেনেনি কেউ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২৩
মুমিনুল-সাব্বির কেনেনি কেউ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেষ্ট দলের নিয়মিত মুখ ক্রিকেটার মুমিনুল হক। গত বিপিএলেও তাকে দলে নিতে আগ্রহ দেখায় কোনো দলই। এবারও তাই হয়েছে। প্লেয়ার্স ড্রাফটেও নাম থাকলেও কিন্তু সাত ফ্রাঞ্চাইজির কেউেই তাকে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেনি।

শুধু মুমিনুলই নয়, জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমান রুম্মনকেও কেউ কেনেনি এবার। গেলবার খুলনায় খেললেও এবার কোনো দলেই জায়গা হয়নি তার। 

আজ (রোববার) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।  নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবেন। তবে বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোন বাধ্যবাধকতা নেই। আগের বছর খেলা যত খুশি ক্রিকেটারকে রেখে দেয়া যাবে। একইভাবে ড্রাফট ছাড়া বিদেশি ক্রিকেটার দলে নেয়ার ক্ষেত্রেও কোন বাধ্যবাধকতা নেই।

Advertisement

বরিশালে আগেই রিটেইন করেছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। আর অন্যদিকে সরাসরি চুক্তিতে তামিম ইকবালকে দলে নেয় তারা। আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের ড্রয়ে প্রথমে ডাকার সুযোগ পায় রংপুর রাইডার্স। এরপর যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স।

প্রথম রাউন্ডের প্রথম ডাকেই রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যুঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা এবং রুবেলকে নিয়েছে খুলনা।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাকের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবে। বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোন বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে আগের বছর খেলা যত খুশি ক্রিকেটারকে রেখে দেয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!