ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

ভুটানের কাছে হেরে সাফ থেকে যুবাদের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ভুটানের কাছে হেরে সাফ থেকে যুবাদের বিদায়
ছবি: সংগৃহীত

আগের ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের আসর শুরু করেছিল বাংলাদেশ দল। আসরে টিকে থাকলে হলে পরের অর্থাৎ ভুটানের বিপক্ষে ম্যাচে জয় দরকার ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এমন সমীকরণে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে হেরে গিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন নষ্ট হয় বাংলাদেশ দলের। 

শনিবার কাঠমান্ডুতে ভুটানের কাছে ৪-৩ গোলে হেরেছে রাশেদ আহমেদের শিষ্যরা। আজকের ম্যাচে খেলার ৩ মিনিটে রুবেল শেখ ও ৩০ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ (২-০)। এতেই জয়ের সম্ভবনা জাগিয়ে ছিল লাল-সবুজ জার্সিধারীরা। এগিয়ে থেকে খেলার ৩২ মিনিটে নিজেদের রক্ষণভাগের ভুলে গোল হজম করে বাংলাদেশ দল। জিগমির গোলে ব্যবধান কমান ভুটান (২-১)। 

প্রথমার্ধের শেষ দিকে খেলার (৪৫+৩) মিনিটে কিনজাংতেনজিন গোলে সমতা ফিরিয়ে বিরতিতে যায় ভুটান (২-২)।  বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলার ৫৫ মিনিটে রাজু আহমেদের গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ (৩-২)। 

Advertisement

এগিয়ে থেকে আক্রমণের ধার বাড়াতে গিয়ে নিজেদের রক্ষণভাগ ছেড়ে আসে বাংলাদেশি যুবারা। আর এই সুযোগে কাজে লাগিয়ে খেলার ৬৮ মিনিটে নিজের জোড়া ও দলীয় তৃতীয় গোলটি করে ভুটানকে সমতায় ফেরান জিগমি (৩-৩)। খেলার ৮৪ মিনিটে রিনজিন দর্জির গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে ভুটান। এতেই বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন নষ্ট হয়।  

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!