ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়ান গেমস

কাল ফুটবল, ক্রিকেট ও হকিতে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৩
কাল ফুটবল, ক্রিকেট ও হকিতে নামছে বাংলাদেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

অল্প কিছুক্ষণ পর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে এশিয়ান গেমসের মূল পর্ব। আসর শুরুর কয়েকদিন আগেই এশিয়ান গেমসের ফুটবল ও ক্রিকেট ডিসিপ্লিনের খেলা শুরু হয়ে গেছে। রোববার প্রথম দিনেই রয়েছে বাংলাদেশের আট ডিসিপ্লিনের খেলা। 

সকাল সাড়ে ৬টায় রয়েছে নারীদের শ্যুটিং। সেখানে ১০ মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ও দলগত ইভেন্টে মাঠ নামবেন শায়রা খাতুন, কামরুন নাহার কলি ও নাফিসা তাবাসসুম। খেলাটি হবে ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে। 

শ্যুটিং শুরু হওয়ার আধা ঘন্টা পর সকাল ৭টায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলা। প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি হবে ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি  ক্রিকেট স্টেডিয়ামে। একই সময় অন্যদিকে লিনান স্পোর্টস কালচারাল এন্ড এক্সিবিশন সেন্টারে তায়কোয়ানদোতে নামছে বাংলাদেশ দল। সেখানে ব্যক্তিগত পুমসে খেলবেন বাংলাদেশের রুমা খাতুন ও নূরুদ্দিন হোসেন।

Advertisement

সকাল ৮টায় জিমন্যাস্টিক্সের ইভেন্টে নামছে বাংলাদেশ দল। সেখানে অল এরাউন্ড ও এপারেটাস বাছাইয়ে খেলবেন বাংলাদেশের সাংখিয়ং খুমি ও আবু সাঈদ রাফি। খেলাটি হবে হুয়াংলং স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে। একই সময়ে হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার অ্যাকুয়াটিক সেন্টারে সাতারের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক হিটে নামবেন সামিউল ইসলাম। 

জিমন্যাস্টিক্সে তিন ঘন্টা পর এশিয়ান গেমসে নামবে বাংলাদেশ হকি দল। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান। গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১ টায়। 

দুপুরে দাবার ১ম ও ২য় রাউন্ডে নামবে বাংলাদেশ দল। খেলাটি হবে হ্যাংজু কুই ইউয়ান চেস হলে। বিকাল সাড়ে ৫টায়  ফুটবলে নামবে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রতিপক্ষ চীন। খেলাটি শুরু হবে হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!