পাকিস্তান ক্রিকেটবোর্ডের এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছে, শেষ মূহুর্তে ভিসা নিয়ে এই জটিলতার কারণে পাকিস্তান শিবিরে সৃষ্টি হয়েছে উদ্বেগ। ধারণা করা হয়েছে, বছরের পর বছর ধরে চলতে থাকা রাজনৈতিক ও ভৌগোলিক বিরোধই ভিসা দিতে দেরি দেয়ার অন্যতম কারণ।
এদিকে ভিসা আগে নিশ্চিত হলে পাকিস্তান ক্রিকেট দলকে ছুটি কাটানোরর জন্য দুবাই সফর করাতে পিসিবি। কিন্তু কবে নাগাত ভিসা পাবে তা নিয়ে শষ্কায় থাকায় সেটি আর হচ্ছে না।
.png)
এশিয়া কাপের ব্যর্থতা, দলে ইনজুরি সমস্যা। এসব মিলিয়ে মন ভার হয়ে আছে ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে তাই ক্রিকেটারদের জন্য দুদিন দুবাই সফরের আয়োজন করেছিল পাকিস্তান বোর্ড। বিশ্বাস ছিল, ছুটি কাটানোর মাধ্যমে বিশ্বকাপের আগে মানসিকভাবে শক্তিশালো হবে দল। ভিসার কারণে সেটি আর আলোর মুখ দেখছে না।
এদিকে আগামী বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া না যাওয়ায় ম্যাচটি দর্শকবিহীন স্টেডিয়ামেই খেলা হবে। এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।