ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ম্যাচের আগের দিনে টাইগার স্কোয়াডে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৩
যে কারণে ম্যাচের আগের দিনে টাইগার স্কোয়াডে পরিবর্তন
ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চমক দেখা চাই টাইগাররা। যেজন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগেই স্কোয়াডে যুক্ত করা হয়েছে এক পেসার। ফলে ১৫ জনের স্কোয়াড থেকে সেটি এখন ১৬ জনে পরিণত হয়েছে। নতুন করে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদ।

আজ (শুক্রবার) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রেখে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। সেই তালিকায় ছিলেন সর্বশেষ এশিয়া কাপে অধিকাংশ ম্যাচের একাদশে থাকা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। তবে বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা হিসেবে দলে রাখা হয় তানজিম হাসান সাকিব ও সৈয়দ খালেদ মাহমুদদের। পেস আক্রমণে অভিজ্ঞ বলতে ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। এবার হাসান মাহমুদও দলে যুক্ত হয়েছেন।

আগামীকাল (শনিবার) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

Advertisement

এর আগে গতকাল সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রথম ওয়ানডে খেলেছে টাইগাররা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটিতে কোনো ফল আসেনি। খেলা পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!