ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
ছবি: সংগৃহীত

আগামী বছরের ১৩ জানুয়ারি শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে বয়সভিত্তিক বিশ্বকাপ অনূর্ধ্ব-১৯ এর ১৫তম আসর। ২১ দিন ব্যাপী চলা এই বিশ্বকাপ শেষ হবে ৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬ দলটি। 

গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান যুব বিশ্বচ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামী ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ দল। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে ১৮ জানুয়ারি আয়ারল্যান্ড ও ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এছাড়া ‘বি’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড; ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, নামিবিয়া ও স্বাগতিক শ্রীলংকা। এবং ‘ডি’ গ্রুপে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান ও নেপাল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে পরের রাউন্ডে। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।ফাইনাল হবে ৪ ফেব্রুয়ারি। 

Advertisement

একনজরে যুব বিশ্বকাপে বাংলাদেশের সূচি

তারিখ    প্রতিপক্ষ     ভেন্যু
১৪ জানুয়ারি    বাংলাদেশ বনাম ভারত    আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৮ জানুয়ারি     বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়াম, কলম্বো 
 ২১ জানুয়ারি    বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র    কলম্বো সিসি

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!