ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৩
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে পর চলমান এশিয়ান গেমসে আবারো ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে কোয়ার্টার ফাইনালে হংককের বিপক্ষে নামার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টি বাধায় ম্যাচটি পরিত্যক্ত হওয়া র‌্যাঙ্কিংয়ের বিচারে সেমিফাইনালে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে আগামী ২৪ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভারত।

চলমান এশিয়ান গেমসে হারমানপ্রীতকে পাচ্ছে না ভারত। বাংলাদেশ সফরের শেষ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ দহয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চেও করেন অশোভনীয় মন্তব্য। আম্পায়ারদের নিয়ে কটাক্ষ করেন। 

ওই আচরণের শাস্তি হিসেবে আইসিসি তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। তাতে করে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারছেন না তিনি। 

Advertisement

তবে প্রতিপক্ষ যখন ভারত সর্ম্পকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা  বলেছেন, ‘না, আমরা একে আরেকটা ম্যাচ হিসেবে দেখছি। আজ খেলতে পারলে ভালো হতো। কিন্তু ভারতের বিপক্ষে সম্প্রতি আমাদের খেলার ভালো অভিজ্ঞতা আছে। শেষবার তো আমরা জিতেছিলাম।’

কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালে ম্যাচ যতি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাহলে ফলাফল বাংলাদেশর বিপক্ষে যাবে। এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন,‘দেখুন, আবহাওয়ায় কারও হাত নেই। এই ম্যাচে সফল হতে প্রয়োজনীয় প্রস্তুতি নিবো।’ 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!