ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো বাংলাদেশ দলে ফিরলেন শ্রীধরন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
আবারো বাংলাদেশ দলে ফিরলেন শ্রীধরন
ছবি- সংগৃহীত

আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক পাশ্ববর্তী দেশ ভারত। স্বাভাবিকভাবেই আসন্ন বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ দল।

ভারত বিশ্বকাপকে সামনে রেখে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে শ্রীধরন শ্রীরামকে। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা তাঁকে নিচ্ছি। তিনি টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।’

Advertisement

এর আগে টি-২০ বিশ্বকাপের আগে চুক্তিভিত্তিক টেকনিক্যাল কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল শ্রীরামকে। ভারতীয় এই কোচ আসার পর তৎকালীন কোচ রাসেল ডমিঙ্গোর কাজের পরিধি কমে যায়। তিনি প্রধান কোচ হয়েও টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারান। তাকে দেখভাল করতে হয় টেস্ট আর ওয়ানডে।

কোচ পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই স্বেচ্ছায় চাকরি থেকে সরে দাঁড়ান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তারপর থেকেই গুঞ্জন ছিল জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন হাথুরুসিংহে। মাঝে আবার চাউর হয় মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রধান কোচ নিয়োগ দেওয়া না গেলে শ্রীরাম বাংলাদেশ দলের তিন ফরম্যাটের কোচের দায়িত্ব সামলাবেন। 

এমন গুঞ্জনের মধ্যেই দ্বিতীয় দফায় জাতীয় দলের প্রধান কোচ হয়ে ফিরেছেন হাথুরুসিংহে। বাংলাদেশ অধ্যায়ে ইতি টানেন শ্রীরামও। এবার দ্বিতীয় দফায় তিনিও আবার টাইগার ক্রিকেটে ফিরছেন। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!