এমন দারুণ নৈপুণ্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছিলেন সাকিব। কিন্তু সব ছাপিয়ে ২০ বছর বয়সী তরুণ এই পেসারের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়। যার ফলে শুরু হয় বিতর্ক।
এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে আলোচনা-সমালোচনা। এর মাঝে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সোমবার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব।’
.png)
এ বিষয়ে বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব। তিনি বলেছেন, ‘আমি মোটেও নারীবিদ্বেষী না। কাউকে আঘাত করার জন্য ফেসবুকে পোস্ট করিনি। এতে কেউ কষ্ট পেলে দুঃখিত।’