ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়া সিরিজে তিন ম্যাচে ২ অধিনায়ক ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩
অস্ট্রেলিয়া সিরিজে তিন ম্যাচে ২ অধিনায়ক ভারতের
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পৃথক দুটি স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার (১৮ সেপ্টেম্বর) এই দল ঘোষণা করে সংস্থাটি। প্রথম দুই ম্যাচে অনেক তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে ভারত। এই সিরিজে দুই অধিনায়কের অধীনে খেলবে টিম ইন্ডিয়া। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। ওই দুই ম্যাচে বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। লোকেশ রাহুলের সহকারী করা হয়েছে জাদেজাকে। 

প্রথম দুই ম্যাচের দলে রয়েছেন সিরাজ, বুমরাহর মতো ক্রিকেটাররা। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে থাকা কোহলি-হার্দিকরাও এই ম্যাচে খেলবেন। 

Advertisement

প্রথম দুই ওয়ানডের স্কোয়াড-

লোকেশ রাহুল (রাহুল), রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণা, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, বিরাট কোহলি, কুলদীপ যাদব, আক্সার প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!