এশিয়া গেমসে ভারত এবং পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। তার আগে গ্রুপ পর্যায়ে দলগুলো একে অপরের বিপক্ষে লড়াই করে নকআউটের খেলার যোগ্যতা অর্জন করবে।
ভারত, পাকিস্তানের মতো শ্রীলংকা এবং বাংলাদেশও কোয়ার্টার ফাইনাল থেকেই খেলবে। ভারত-পাকিস্তান দুই দেশই যদি নিজেদের সবগুলো ম্যাচ জেতে তবে ফাইনালে একে অপরের মুখোমুখি হবে তারা।
ভারতের রিংকু সিং বলেন, ‘আমি নিশ্চিত যে এশিয়ান গেমসের ফাইনালে ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলবে। আমাদের দলটা বেশ শক্তিশালী। দলে তারকা এবং প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে। ভারতীয় দলে তাড়াতাড়ি যোগ দিতে চাই। এশিয়ান গেমস থেকে স্বর্ণ জয়ের ব্যাপারে আমি দারুণ আত্মবিশ্বাসী।’
.png)