আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী, পাকিস্তান ও ভারত দুই দলেরই রেটিং পয়েন্ট ১১৫। কিন্তু ম্যাচ প্রতি পয়েন্টে ভগ্নাংশের হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তান। তিনে থাকা অজিদের রেটিং পয়েন্ট ১১৩। বিশ্বকাপের আগেই বড় সুখবর পাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। আর সেজন্য মিলতে হবে সহজ সমীকরণ।
চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে ভারত। আগামী ২২ সেপ্টেম্বর মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাঠে নামবেরোহিত শর্মার দল। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ও ২৭ সেপ্টেম্বর রাজকোটে হবে তৃতীয় ম্যাচ।
.png)
আসন্ন এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই রেটিং পয়েন্ট বাড়বে ভারতের। আর তাতেই পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠে যাবে দলটি। আর অজিদের বিপক্ষে সিরিজ জিততে পারলে বিশ্বের এক নম্বর দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া।