সুপার ফোর পর্বে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশকে টপকে সপ্তম স্থানে উঠেছিলো শ্রীলংকা। ২৪ ঘন্টার ব্যবধানে সপ্তম স্থান ফিরে পায় টাইগাররা। অন্যদিকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে নেমে গেছে লংকানরা।
এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারালে বাংলাদেশকে পেছনে ফেলে ফের সপ্তমস্থানে উঠতে পারতো শ্রীলংকা। তখন দলটির রেটিং পয়েন্ট হতো ৯৫। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
.png)
বর্তমানে র্যাংকিংয়ে তৃতীয়স্থানে আছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের চতুর্থ ওয়ানডে হেরে যাওয়ায় রেটিং পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়াও। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।