রোববার রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দলের একাংশ। ইংল্যান্ড সফরে থাকা দলটির বাকি সদস্যরা আসবেন সোমবার বিকেল ৫টায়।
নিউজিল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। সে ধারাবাহিকতায় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আসন্ন সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
.png)
মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সর্বোচ্চ ১৫০০ টাকায় গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ১০০০, ক্লাব হাউসে বসে ৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা। আর সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।