ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

ফাইনাল শুরুর আগে বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ফাইনাল শুরুর আগে বৃষ্টির হানা
ফাইল ছবি

এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলংকা। টস জিতে আজ আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। তবে ম্যাচ শুরুর আগে বাধা হয়ে এসেছে বৃষ্টি।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হওয়ার একটু পরই বৃষ্টি নামে। তবে আশার কথা, বৃষ্টি দ্রুতই থেমেছে। তাই দ্রুতই ম্যাচ শুরু করা যাবে বলে আশা করে যাচ্ছে।

এ ম্যাচে ছয়টি পরিবর্তন নিয়ে নামছে ভারত। যেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পাওয়া সবাইকে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ব্যতিক্রম বলতে অলরাউন্ডার আক্সার প্যাটেলের ইনজুরিতে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।

Advertisement

অন্যদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলংকা। হ্যামস্ট্রিংয়ের চোটে আগেই ছিটকে গেছেন মহেশ থিকসানা। তার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমন্ত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মধুশান, মাথিশা পাথিরানা ও দুশান হেমন্ত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!