কদিন আগেই অষ্টম ব্যালন ডি’অর পাওয়ার তালিকায় নাম তুলেছেন মেসি। এবার ২০২৩ সালের ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্যও তিনি মনোনীত হলেন এ আলবিসেলেস্তে মহাতারকা।
ব্যালন ডি’অরের মতো এই দৌড়েও মেসির সঙ্গে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়েজিয়ান ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড।
.png)
বৃহস্পতিবার ১২ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে নাম নেই পতুর্গিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানসিটির তারকারাই বেশি জায়গা পেয়েছেন ফিফার তালিকায়। যেখানে দেশের হিসেবে আর্জেন্টিনার সর্বোচ্চ দুজন আছেন।
এর আগে সর্বোচ্চ পাঁচবারের মতো ফিফার প্রেস্টিজিয়াস এই পুরস্কার পেয়েছেন মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা অর্জনের পর তিনি গত বছর সর্বশেষ এই পুরস্কার পেয়েছিলেন। তার সঙ্গে এবার লড়াইয়ে আছেন স্বদেশি সতীর্থ ও ম্যানসিটি তারকা জুলিয়ান আলভারেজ।
ফিফার এই তালিকায় থাকা সিটিজেনদের তিন তারকা হলেন- বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভা, চলতি মৌসুমে বার্সেলোনায় নাম লেখানো জার্মানির ইলকাই গুনদোয়ান ও স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এছাড়া বাকিরা হলেন- মার্সেলো ব্রোজোভিচ, খভিচা কভারাতসখেলিয়া, ভিক্টোর ওশিমেন।