ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরো বাছাই

সাইপ্রাসের জালে স্পেনের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৩
সাইপ্রাসের জালে স্পেনের গোল উৎসব
ছবি: সংগৃহীত

ইউরো বাছাই পর্বে সাইপ্রাসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল স্পেন। এ ম্যাচে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একাদশে থাকার রেকর্ড গড়েছেন এই ১৬ বছর বয়সী এই কিশোর লামিনে ইয়ামাল। তার ইতিহাস গড়া ম্যাচে সাইপ্রাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন।

মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে স্পেনের শুরুর একাদশে খেলতে নেমেছিলেন লামিনে ইয়ামাল। স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একাদশে থাকার রেকর্ড গড়েছেন এই ১৬ বছর বয়সী এই কিশোর।

যদিও ইয়ামাল এদিন গোল করতে পাননি। তবে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। একটি করে গোল করেছেন গাভি, মিকেল মিরেনো, হোসেলো ও অ্যালেক্স বায়েনা। তাতেই উড়ে গেছে সাইপ্রাস।

Advertisement

গ্রানাদায় ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে রেখেছিল স্পেন। ছোট ছোট পাসে নিজেদের আক্রমণ তৈরি করছিল। প্রথমার্ধে দলটা দুই গোল আদায় করে। দ্বিতীয়ার্ধে করে আরও চার গোল।

এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকল স্পেন। ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে শীর্ষে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!