ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাঁচ ম্যাচ পর প্রথম জয় জার্মানির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০২৩
পাঁচ ম্যাচ পর প্রথম জয় জার্মানির
ছবি: সংগৃহীত

টানা পাঁচ ম্যাচ হারের পর প্রথম জয় পেল জার্মানি। সর্বশেষ পেরুর বিপক্ষে জয়ের পর আর জয়ের মুখ দেখেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ পরির্বতন করে অন্তর্বর্তীকালীন কোচ রুডি ফোলার দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই জয় পেল জার্মানি।

মঙ্গলবার নিজেদের মাঠে  রাতে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। দলটির হয়ে একটি করে গোল করেছেন টমাস মুলার ও লেরয় সানে।

ফ্রান্সের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেছেন আঁতোয়ান গ্রিজম্যান। কিলিয়ান এমবাপ্পে এ ম্যাচে খেলেননি। বিশ্রামে রাখা হয়েছিল তাকে।

Advertisement

গত শনিবার প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ গোলে হেরে যায় জার্মানি। যা ছিল দলটির টানা তিন হার। এরপরই হানসি ফ্লিককে কোচের পদ থেকে বরখাস্ত করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক স্ট্রাইকার রুডি ফোলার। জার্মানির হয়ে যিনি ৯০ ম্যাচে গোল করেছেন ৪৭টি।

স্বাগতিক হওয়ায় ২০২৪ ইউরো কাপে সরাসরি খেলবে জার্মানি। তাই বাছাই পর্ব না খেলে এ বছর শুধু প্রীতি ম্যাচ খেলতে তারা। আগামী ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্র ও ১৮ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে খেলবে দলটি।

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর এই প্রথম কোনো ম্যাচে হারের স্বাদ পেল ফ্রান্স। জার্মানি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: জার্মানি
লিংক সফলভাবে কপি হয়েছে!