চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলংকার পাল্লেকেলেতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তবে বৃষ্টির কারণে সে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে রোববার মাঠে নামে দু’দল। তবে বৃষ্টি বাধায় খেলাটি বন্ধ থাকে। অবশ্য এখনো ম্যাচটি পরিত্যক্ত হয়নি। কেননা গুরুত্বপূর্ণ ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়িয়েছে।
রোববার কেবল ২৪.১ ওভার খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ আবারো মাঠে নামবে দুই দল। বৃষ্টির কারণে ম্যাচটি যেখানে বন্ধ হয়েছিল আজ সেখান থেকেই শুরু হবে রোহিত-কোহলিদের লড়াই।
.png)
ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়ানোর কারণে দারুণ বিপাকে পড়ছে ভারতীয় দল। এতে টানা তিনদিন ম্যাটে নামতে হচ্ছে তাদের। প্রথম দিন ২৪ ওভার খেললেও পরের দুই দিন খেলতে হতে পারে ১৭৬ ওভার।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারত এখন পর্যন্ত ব্যাট করেছে ২৪.১ ওভার। এরপরই বৃষ্টিতে বন্ধ হয় হাইভোল্টেজ ম্যাচটি।
সোমবার অর্থাৎ আজ রিজার্ভ ডে-তে ম্যাচ আবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারেরই ম্যাচ হবে। যদি সোমবার বৃষ্টি বাধা না দেয় তা হলে ভারতকে বাকি ২৫.৫ ওভার ব্যাট করতে হবে। এরপর পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার রয়েছে। অর্থাৎ রোহিতদের মাঠে থাকতে হতে পারে প্রায় ৭৬ ওভার।
মঙ্গলবার সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচে বৃষ্টি না এলে ১০০ ওভার খেলতে হতে পারে রোহিতদের। পরপর দিন তিন মাঠে থাকাই নয়, এত পরিশ্রম কী ভাবে সামলাবেন রোহিতেরা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।