ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

যে একাদশে নামছে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ১০ সেপ্টেম্বর ২০২৩
যে একাদশে নামছে ভারত-পাকিস্তান
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। আর এ পর্বের প্রথম ম্যাচে খেলতে মাঠে নামবে ভারত। এ নিয়ে চলমান টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি এ দুই দল। এ ম্যাচকে সামনে রেখে একদিন আগেই সেরা একাদশ ঘোষণা করেছে বাবর আজমের দল।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ভারত ম্যাচকে সামনে রেখে একদিন আগেই মূল একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে মেন ইন গ্রিনরা।

Advertisement

পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে একাদশে এক পরিবর্তন এনেছে ভারত। শ্রেয়স আইয়ারের জায়গায় দলে ফিরেছেন লোকেশ রাহুল।

এদিকে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও একবার দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। তবে বৃষ্টি বাধায় ম্যাচটি পণ্ড হয়ে গেছে। এমনকি আজকের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ওয়ানডে ও টি-২০ ফরম্যাট মিলিয়ে ১৭বার দেখা হয়েছে ভারত-পাকিস্তানের। যেখানে ১৩টি ওয়ানডের মধ্যে ৭টিতে জিতেছে ভারত এবং ৫টিতে জয় পেয়েছে পাকিস্তান। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে টি-২০তে তিন ম্যাচের মধ্যে ভারতের দুই জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে একটিতে।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!