আগেই জানা গিয়েছিল মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি দ্বিতীয় সন্তানের মা হবেন। তাই আগেই ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকুরের। এ সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ থেকে দেশে ফিরছেন উইকেটরক্ষক এ ব্যাটার।
শুধু মুশফিক একা নন, তার সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিব আল হাসানও। যদিও সাকিবের ঢাকায় ফেরার কারণটা জানা যায়নি। অবশ্য তার পরিবারও বর্তমানে ঢাকায় আছে।
.png)
সাকিব, মুশফিক দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর।