এর আগে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে চমকে দিয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে তামিম ইকবাল নাম লিখিয়েছেন ফরচুন বরিশালে। এ দুটি দলই নিজেদের রিটেইন তালিকাও প্রকাশ করেছে।
সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি অভিজ্ঞ এই ক্রিকেটার। ১৩ ম্যাচ খেলে ২০৮ রান করা রিয়াদের ছিল না কোন হাফ সেঞ্চুরি। টি-২০ দলে নেই গত বিশ্বকাপের আগে থেকেই।
.png)
বেশ কিছুদিন ধরে বাইরে আছেন ওয়ানডে দল থেকেও। তবুও বিপিএলের এবারের মৌসুমের জন্য রিয়াদকে রিটেইন করেছে বরিশাল। রিয়াদের সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং ওপেনার এনামুল হক বিজয়। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।