শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটিতে টস একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ সাধারণত কিছুটা স্লো ও নীচু ধরনের। পাল্লেকেলেতে যেমন ছিল, তার চেয়েও।
তবে শেষ ৫ বছর থেকে গড়ে ২৬৭ রান করে প্রথম ইনিংসে সংগ্রহ করেছে দলগুলো। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে খেলা স্বল্প ওভার বা অন্য কোন ফলাফলেও গড়াতে পারে। সবই পরিস্থিতির উপর।
.png)
এশিয়া কাপের মঞ্চে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে লংকানদের জয় ১৩টিতে। সব মিলিয়ে, সর্বমোট ৫২বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল। এক্ষেত্রে শ্রীলংকা ৪১বার এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে। বাকী ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।