কাতার থেকে ফিরেই চোটে পড়েন এই ফুটবলার। তারপর থেকেই মাঠের বাইরে নয়্যার। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে প্রীতি ম্যাচ গুলোতে জশুয়া কিমিচকে দেখা গিয়েছিল। এবার পূর্ণাঙ্গ হিসেবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে জার্মান ফুটবল ফেডারেশন। গত মৌসুম ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো ইকাই গুনদোয়ানকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৪ ইউরো শুরু হতে আর মাত্র বাকি ৯ মাস। এমন সময় নতুন অধিনায়কের তথ্যটি নিশ্চিত করেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক।
.png)
বর্তমানে বার্সেলোনায় খেলছেন গুনদোয়ান। ম্যানসিটিকে ট্রেবল জিতিয়েই তিনি পাড়ি দিয়েছেন স্পেনে। ইংলিশ লিগের দলটির অধিনায়কও ছিলেন তিনি। জাতীয় দলেও অধিনায়ক হিসেবে এরইমধ্যে অভিষেক হয়ে গেছে তার। গত জুনে তিনি কলম্বিয়ার বিপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন।