ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন রানী পাচ্ছে ইউএস ওপেন 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৩
নতুন রানী পাচ্ছে ইউএস ওপেন 
ছবি: সংগৃহীত

ইউএস ওপেনে মেয়েদের এককে ফাইনালে পৌঁছে গেছেন কোকো গফ ও এরিনা সাবালেঙ্কা। যারা এর আগে কখনো ইউএস ওপেন জেতেননি। ফলে ফাইনালে যেই শিরোপা জিতবে, সেই হবেন ইউএস ওপেনের নতুন রানী।

শুক্রবার সকালে প্রথম সেমিফাইনালে ক্যারোলিনা মুখোভাকে সরাসরি সেটে জিতে ফাইনালে পা রাখেন যুক্তরাষ্ট্রের গফ। ক্যারোলিনা এর আগেও ফরাসি ওপেনের ফাইনাল খেলেছিলেন। ৬-৪, ৭-৫ গেমে ম্যাচটা নিজের করেন গফ।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মেডিসিন কিসকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন সাবালেঙ্কা। গফের মতো মেডিসনকে হারানো সহজ ছিল না সাবালেঙ্কার।  মেডিসিনের বিপক্ষে তার লড়াই গড়ায় তিন সেটে। প্রথম গেমটি ০-৬ ব্যবধানে হেরে গিয়েছিলেন সাবালেঙ্কা। পরের দুটি গেমে জয় তুলে নেন টাইব্রেকারে। ০-৬, ৭-৬, ৭-৬ গেমে জিতে ফাইনালে ওঠেন সাবালেঙ্কা।

Advertisement

এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বেলারুশ তারকা সাবালেঙ্কা। খেলেছিলেন ফরাসি ওপেন এবং উইম্বলডনের সেমিফাইনালও। এবার তার সামনে সুযোগ রয়েছে ইউএস ওপেনের শিরোপা বাগিয়ে নেয়ার। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!