ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হঠাৎ মেসির বুটে ‘ছাগলের মুখ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ৬ সেপ্টেম্বর ২০২৩
হঠাৎ মেসির বুটে ‘ছাগলের মুখ’
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার পর আরেক বিশ্বকাপের টিকিট কাটার জন্য মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার থেকে শুরু হচ্ছে তাদের বাছাইপর্বের ম্যাচ। 

পরে ১৩ সেপ্টেম্বর আছে আরো একটি ম্যাচ। সেই দুটি ম্যাচে মেসিদের জন্য নতুন বুট প্রস্তুত করেছে অ্যাডিডাস। যাতে আঁকা ‘ছাগলের মুখ’ বিশেষ নজর কেড়েছে।

মেসির নতুন এই বুটের পেছনে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে তিনটি তারকা সংযোজন করা হয়েছে।

Advertisement

 বাঁ পায়ের বুটের পেছনে ‘১০’ লেখা, যা মেসির জার্সি নম্বর। ডান পায়ের বুটের পেছনে ছাগলের মুখ যোগ করেছে অ্যাডিডাস। ইংরেজিতে যা ‘গোট’ (GOAT)—‘গ্রেটেস্ট অব অলটাইম’ বোঝাতে সংক্ষিপ্তভাবে ‘গোট’ বলা হয়।

তবে মেসি কিন্তু এরই মধ্যে এই বুট পড়ে একবার ‘মহড়া’ দিয়ে ফেলেছেন। ১৬ আগস্ট এক্স ক্রেজিফাস্ট বুট পরে লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন মেসি।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!