ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশের বিশ্বকাপে দলে যে দায়িত্বে থাকবেন সুজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের বিশ্বকাপে দলে যে দায়িত্বে থাকবেন সুজন
ছবি: সংগৃহীত

এক মাস পরই ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের বিশ্বকাপ দলের টিম ডিরেক্টর হিসেবে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিসিবি দেশের বেশকিছু গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন।

এদিকে এশিয়া কাপে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। এশিয়া কাপ শেষে বাংলাদেশ দল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, এরপরই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!