ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশে ফিরেছে হকি দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩০, ৫ সেপ্টেম্বর ২০২৩
দেশে ফিরেছে হকি দল
ছবি: সংগৃহীত

ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ বাছাইপর্ব হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ দল। সেখানে আসরে পঞ্চম স্থান থেকে শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আসর শেষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশে ফিরেছে জাতীয় হকি দল।

ওমান থেকে বিকেলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১০ সদস্যের দলটি পৌঁছালে তাদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

ওমানের সালালাহ শহরে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ ৭ ম্যাচে ৩টি জয় এবং ৪টিতে হেরেছে জাতীয় হকি দল। দলের হয়ে সর্বোচ্চ ১১টি গোল করেছেন  শাওন ও আবেদ। আসরে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন অধিনায়ক অসীম গোপ।  আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

Advertisement

বাংলাদেশ দল
ম্যানেজার : আরিফুল হক প্রিন্স।
কোচ : মো. জাহিদ হোসেন।
দল: অসীম গোপ (অধিনায়ক), মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!