ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিওনতেকের বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২৩
সিওনতেকের বিদায়
ছবি: সংগৃহীত

আসরে শুরু থেকে আলো ছড়িয়ে ছিলেন নারী এককের চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। এবার কোয়ার্টার ফাইনালের আগেই ইউএস ওপেন থেকে বিদায় নিলেন তিনি। লাটভিয়ার ২০তম  বাছাই জেলেনা ওস্তাপেঙ্কোর কাছে হেরে যান পোলিশ এই কন্যা। 

১ ঘণ্টার ৪৮ মিনিটের লড়াইয়ে শেষ ষোলো রাউন্ডে সিওনতেক প্রথম সেট ৩-৬ ব্যবধানে জিতলেও পরের দুই সেটে ৬-৩, ৬-১ ব্যবধানে  হারেন।

এই হারে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানও হারালেন সিওনতেক। ৭৫ সপ্তাহ চূড়ায় থাকার পর এবার তার জায়গায় বসতে যাচ্ছেন আরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে উঠে  সিওনতেকের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখলেন ওস্তাপেঙ্কো। আগের তিন দেখাতেও সিওনতেককে হারিয়েছেন তিনি।  

Advertisement

লাটভিয়ার এই তারকা বলেন, ‘আমি সবসময় ইগার বিপক্ষে কঠিন লড়াইয়ের আশা করি। সে অসাধারণ খেলোয়াড়, বেশ কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে এবং বেশ ধারাবাহিক। আমি জানতাম আমাকে আগ্রাসী হতে হবে, নিজের খেলাটা খেলতে হবে, কারণ সে এটাতে অস্বস্তিতে ভোগে। মনে হয়েছে যে আমি ভালো খেলেছে এবং তাকে খুব একটা সুযোগ দিইনি। ’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!