ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

বৃষ্টিতে খেলা বাতিল হলে যে সমীকরণে পড়বে ভারত-নেপাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৪ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টিতে খেলা বাতিল হলে যে সমীকরণে পড়বে ভারত-নেপাল
ফাইল ছবি

চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। তবে বৃষ্টিতে ভেস্তে যায় টুর্নামেন্টটের হাইভোল্টেজ ম্যাচটি। ফলে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয় ভারতকে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলংকার ক্যান্ডিতে গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। ম্যাচের মাঝে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শ্রীলংকার আবহাওয়া অধিদপ্তর।

প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলা ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায় ভারত। নেপালের বিপক্ষে ম্যাচেও পরিত্যক্ত হলে এক পয়েন্ট পাবে ভারত। সমীকরণ হিসেবে টিম ইন্ডিয়ার সমস্যা হওয়ার কথা নয়। কারণ ভারতের দু’পয়েন্ট হবে। নেপালের এক পয়েন্ট। সে ক্ষেত্রে সুপার ফোরে ভারতের যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যাবে।

Advertisement

শ্রীলংকা আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ক্যান্ডিতে সোমবার দুপুর ১টায় বৃষ্টি হবে না। দুপুর ২টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত-নেপাল ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ৩টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টা)। সেই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই। 

তবে খেলা এক ঘণ্টা গড়ানোর পর ৪টা নাগাদ আবার সামান্য বৃষ্টির সম্ভাবনা। এর পর রাত ১১টা পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে, একটি সময় ছাড়া পুরো ম্যাচজুড়ে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। 

তবে ভারত-নেপাল ম্যাচ পুরো ১০০ ওভার খেলা হওয়ার সম্ভাবনা কম। ম্যাচের গোটা সময়েই মাঝারি বেগে হাওয়া বইবে। তার ওপর আকাশ মেঘলা থাকায় সুবিধা পেতে পারেন পেসাররা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও খুব বেশি থাকবে না। তাপমাত্রা থাকবে ২৫-৩০ ডিগ্রির মধ্যেই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!