এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪ ওভারে সাত উইকেটে ২৪২ রান।
পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। ইনিংসের চার ওভার শেষ হতেই বৃষ্টি নামা শুরু হয়।
.png)
আরো দুই বল হতেই খেলা বন্ধের ঘোষণা দেন আম্পায়াররা। কিছুক্ষণ বিরতি শেষে ম্যাচ শুরু হয়। এ সময় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ১১ রানে বোল্ড হন রোহিত। নিজের পরের ওভারে আবার আঘাত হানেন আফ্রিদি। এবার বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি।
সাজঘরে ফেরার আগেকোহলি করেন মাত্র ৪ রান। চারে নেমে ১৪ রানের বেশি করতে পারেননি শ্রেয়াস আইয়ার। তিনি ফেরার পর দ্বিতীয়বারের মতো বৃষ্টি বাধায় থামে ম্যাচ। এবারও অল্প সময়ের বিরতিতেই মাঠে গড়ায় খেলা।
ম্যাচ মাঠে গড়াতেই ফের উইকেটের পতন। এবার শুরু থেকে ধরে খেলা গিলকে ফেরান রউফ। তিনি করেন ১০ রান। মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে ভারত। এ সময় দলের হাল ধরেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া।
শাদাব খানের বলে এক রান নিয়ে ফিফটি পূরণ করেন কিষাণ। এর একটু পরই ফিফটি তুলে নেন তাকে যোগ্য সঙ্গ দেওয়া পান্ডিয়া। দুজনের ১৩৮ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল ভারত।
তবে অল্প সময়ের ব্যবধানে কিষাণ ও পান্ডিয়া দুজনেই আউট হন। রউফের বলে কিষাণ ৮২ ও শাহীনের বলে ৮৭ করে আউট হন পান্ডিয়া। একই ওভারে ১৪ রান করা রবীন্দ্র জাদেজাকেও ফেরান শাহীন।