ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চার উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ২ সেপ্টেম্বর ২০২৩
চার উইকেট হারিয়ে ধুঁকছে ভারত
ফাইল ছবি

এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। শ্রীলংকার ক্যান্ডিতে চলমান ম্যাচে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে ভারত। যেখানে সবশেষ উইকেট হিসেবে ফিরেছেন গিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৫ ওভারে চার উইকেটে ৭২ রান।

পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন।

Advertisement

ইনিংসের চার ওভার শেষ হতেই বৃষ্টি নামা শুরু হয়। শেষ পর্যন্ত আরো দুই বল হতেই খেলা বন্ধের ঘোষণা দেন আম্পায়াররা। কিছুক্ষণ বিরতি শেষে ম্যাচ শুরু হয়। এ সময় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে ১১ রানে বোল্ড হন রোহিত।

নিজের পরের ওভারে আবার আঘাত হানেন আফ্রিদি। এবার বিরাট কোহলিকে বোল্ড করেন তিনি। সাজঘরে ফেরার আগে এ ভারতীয় ব্যাটার করেন মাত্র ৪ রান। চারে নেমে ১৪ রানের বেশি করতে পারেননি শ্রেয়াস আইয়ার।

আইয়ার ফেরার পর দ্বিতীয়বারের মতো বৃষ্টি বাধায় থামে ম্যাচ। এবারও অল্প সময়ের বিরতিতেই মাঠে গড়ায় খেলা। ম্যাচ মাঠে গড়াতেই ফের উইকেটের পতন। এবার শুরু থেকে ধরে খেলা গিলকে ফেরান রউফ। তিনি করেন ১০ রান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!