আজ শ্রীলংকার পাল্লেকেলেতে মুখোমুখি হবে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সাধারণত ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা হয়। তবে সেই ঐতিহ্যের ব্যত্যয় ঘটিয়ে একদিন আগেই আজ শুক্রবার কোনো পরিবর্তন ছাড়াই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
গত বছর অক্টোবরে টি-২০বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে ওয়ানডে ফরম্যাটের হিসাবে দুই দলের সাক্ষাৎ হচ্ছে ৪ বছর পর। সর্বশেষ এই ফরম্যাটে তাদের দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে।
.png)
Pakistan to field same playing XI tomorrow 🇵🇰#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/qe18Ad6pF4
— Pakistan Cricket (@TheRealPCB) September 1, 2023
এরপর এশিয়া কাপ ও দুইবার বিশ্বকাপে দেখা হলেও সবই ছিল টি-২০ ফরম্যাটের লড়াই।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।