ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

বাংলাদেশি ক্রিকেটারদের যত ব্যক্তিগত অর্জন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৫, ৩১ আগস্ট ২০২৩
বাংলাদেশি ক্রিকেটারদের যত ব্যক্তিগত অর্জন
ছবি: সংগৃহীত

এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় (এশিয়া কাপ) প্রায় চার দশক ধরে খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ার মর্যাদাপূর্ণ এ খেলায় নানা সময়ে দলের হয়ে ব্যক্তিগতভাবে আলো ছড়িয়ে ছিলেন ক্রিকেটাররা। এক নজরে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা জেনে আসা যাক-

সর্বোচ্চ রান সংগ্রাহক
এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। এই প্রতিযোগিতায় ২১ ম্যাচে ৩৬.৭৮ গড় ও ৮৪.৫২ স্ট্রাইক রেটে ৬৯৯ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

সর্বোচ্চ উইকেট শিকারি
৫০ ওভারের এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি রয়েছে আব্দুর রাজ্জাকের দখলে। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে ১৮টি ম্যাচে এই সাবেক বাহাঁতি স্পিনারের উইকেটসংখ্যা ২২টি।

Advertisement

সর্বোচ্চ সেঞ্চুরি
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এ টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছে দুটি শতক। একটি করে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, এনামুল হক বিজয় ও লিটন দাস।

ব্যক্তিগত সর্বোচ্চ
এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি মুশফিকুর রহিমের। ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে আয়োজিত সর্বশেষ এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলংকার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রান করেছিলেন তিনি। লংকানদের বিপক্ষে মুশফিকের ইনিংসটি ১১টি বাউন্ডারি ও চারটি ছক্কায় সাজানো ছিল।

ফাইফার
বাংলাদেশের কোনো বোলারই এখন পর্যন্ত এশিয়া কাপের কোনো ম্যাচে ৫ উইকেট শিকার করতে পারেননি। এক ইনিংসে চার উইকেট পাওয়ার কৃতিত্ব রয়েছে সাইফুল ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।

সেরা বোলিং ফিগার
এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারটি সাইফুল ইসলামের। ১৯৯৫ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতয় এশিয়া কাপের গ্রুপপর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ১০ ওভার বল করে দুই মেডেনের বিনিময়ে ৩৬ রানের খরচায় চার উইকেট নিয়েছিলেন এই সাবেক ডানহাতি পেসার।

এক আসরে সর্বোচ্চ রান
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটি মুশফিকুর রহিমের। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসরে ৫ ম্যাচে একটি করে সেঞ্চুরি আর অর্ধশতকের সুবাদে ৬০.৪০ গড় ও ৮১.১৮ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

এক আসরে সর্বোচ্চ উইকেট
বাংলাদেশের পক্ষে এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডের মালিক মুস্তাফিজুর রহমান। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ওয়ানডে ফরম্যাটে আয়োজিত সর্বশেষ এশিয়া কাপে ৫ ম্যাচে বল হাতে নিয়ে ৪.৪ ইকোনমি রেটে ১০ উইকেট পেয়েছিলেন এই বাহাঁতি পেসার।

সর্বোচ্চ জুটি
ওয়ানডে সংস্করণে এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটিটি গড়েছেন জুনায়েদ সিদ্দিকী ও ইমরুল কায়েস। ২০১০ সালে শ্রীলংকায় আয়েজিত সেই আসরে গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় উইকেটে ১৬০ রান যোগ করেন দুই বাংলাদেশি ব্যাটার।

সর্বোচ্চ ডিসমিসাল
এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক মুশফিকুর রহিম। ক্রিকেট ইতিহাসের একমাত্র মহাদেশীয় প্রতিযোগিতায় তার ডিসমিসাল সংখ্যা ১৭টি। এর মধ্যে ১৪টি ক্যাচ লুফে নেয়ার পাশাপাশি এই বাংলাদেশি উইকেটরক্ষক করেছেন ৩টি স্টাম্পিং

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!