ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হালান্ডের মুকুটে নতুন পালক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ৩০ আগস্ট ২০২৩
হালান্ডের মুকুটে নতুন পালক
আর্লিং হালান্ড। ছবি- সংগৃহীত

গত মৌসুমে ট্রেবল জিতেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যেখানে একের পর এক ম্যাচে আলো ছড়িয়েছেন ক্লাবটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে নেন তিনি। স্বাভাবিকভাবেই তার মুকুটে নতুন পালক যুক্ত হওয়ার কথা ছিল। আর এবার সেটিও হয়ে গেল।

মঙ্গলবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন হালান্ড। গত মৌসুমে সিটিজেনদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেন হলান্ড। যার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়।

১৯৭৩-৭৪ মৌসুম থেকে পিএফএ ছেলে ও মেয়েদের বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে। ছেলেদের মধ্যে এবার হালান্ড জিতেছে বর্ষসেরার পুরস্কার। আর মেয়েদের বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলার স্ট্রাইকার র‌্যাচেল ড্যালে। আর মেয়েদের তরুণ বর্ষসেরার পুরস্কারটি জিতেছেন চেলসির লরেন জেমস। যেখানে ছেলেদের তরুণ বর্ষসেরার পুরস্কারটি উঠেছে আর্সেনালের বুকায়ো সাকার হাতে।

Advertisement

চলতি বছরের মে মাসে প্রিমিয়ার লিগের মৌসুম-সেরা ফুটবলার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছিলেন হালান্ড। ফুটবলারদের ভোটে সেরা হওয়ার পথে হলান্ড পেছনে ফেলেছেন সতীর্থ কেভিন ডে ব্রুইন ও জন স্টোনস, আর্সেনালের মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা ও টটেনহ্যাম হটস্পারের সাবেক স্ট্রাইকার হ্যারি কেইনকে।

ইংলিশ ক্লাবে যোগ দিয়ে প্রথম মৌসুমেই এমন পুরস্কার পেয়ে খুশি হালান্ড। পুরস্কার জেতার পর নরওয়েজিয়ান স্ট্রাইকার বলেন,
এটি জিততে পারা আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বিদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মৌসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনো ভাবিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!