জামালের জার্সি দেয়ার ছবিটি ক্লাদিও তাপিয়ায় নিজেই ইন্সটাগ্রামে ভ্যারিফাইড আইডি থেকে প্রকাশ করেন। জামালের জাতীয় দলের জার্সি হাতে দুজনের ছবিতে তিনি লিখেছেন, ‘দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।’
ক্লদিও তাপিয়ার পর জামাল ভূঁইয়া নিজেও প্রকাশ করেছেন দুজনের ছবি। ফেসবুক পোস্টে নিজের কার্যালয়ে ডেকে নেবার জন্য আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান বাংলাদেশের অধিনায়ক।
.png)
জামালের আর্জেন্টিনা অধ্যায়টা অবশ্য শুরু হয়েছে বেশ দারুণভাবে। প্রথমদিনেই আর্জেন্টাইন ক্লাবটির ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন তিনি। গোলও করেছেন অভিষেক ম্যাচে।