রোববার আর্জেন্টিনার এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে জার্মিনাল। যেখানে ম্যাচের ৮১ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করে নেন স্বাগতিকদের অধিনায়ক জামাল। এতে জার্মিনালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সোল দে মায়ো।
স্মরণীয় অভিষেকের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে দল তিন পয়েন্ট পেয়েছে। আমি গোল করেছি, ভালো লাগছে।’
.png)
এদিন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের খেলা দেখতে অনেক প্রবাসী স্টেডিয়ামে এসেছিলেন। তাদের ধন্যবাদ জানিয়ে জামাল বলেন, ‘অনেক প্রবাসী এসেছিলেন। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমার কাল বাংলাদেশের ফ্লাইট। সবাই দোয়া করবেন।’
ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেইজে ম্যাচ জয়ের ছবি পোস্ট করেছে। যার মধ্যে রয়েছে সতীর্থদের সঙ্গে জামালের উদযাপনের মুহূর্ত। ক্লাবটি বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের জাতীয় পতাকার সঙ্গে ফুটবলের ইমোজি জুড়ে দিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন জামাল ভূঁইয়া। ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেসবুক লাইভে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে। আমার অনেক অভিজ্ঞতা আছে। নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আশা করি।’