ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেস আক্রমণে বিশ্বের দ্বিতীয় সেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ২৫ আগস্ট ২০২৩
পেস আক্রমণে বিশ্বের দ্বিতীয় সেরা বাংলাদেশ
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও ৪০ দিন বাকি। তার আগে বাংলাদেশের পরীক্ষার মঞ্চ এশিয়া কাপ। আর সে লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন সাকিব-লিটনরা।

পার্শ্ববর্তী দেশ ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে আলোচনায় এসেছে টাইগারদের গত চার বছরের পারফরম্যান্স ইস্যু। যেখানে পেস বোলিংয়ে বেশ আধিপত্য দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সবশেষ ২০১৯ বিশ্বকাপের পর থেকে সারাবিশ্বে বোলিং বিভাগে রীতিমতো দাপট দেখিয়েছে  বাংলাদেশ। বোলিং লাইনআপের হিসেবে পেস বোলিং বিচারে টাইগার পেসাররা আছেন ২য় স্থানে।

Advertisement

পরিসংখ্যান বলছে, বর্তমানে বিশ্বের সেরা পেস বোলিং লাইনআপ পাকিস্তানের। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফদের নিয়ে গড়া পাকিস্তানের পেস ইউনিট যেকোন দলের জন্যই বড় হুমকি। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ২৯ ম্যাচে ২৭ গড়ে ১৬৩ উইকেট নিয়েছে দেশটর পেসাররা। 

এ তালিকার পরের নামটাই বাংলাদেশের। দুই বিশ্বকাপের মধ্যবর্তী এই সময়ে ৪৫ ম্যাচ খেলে বাংলাদেশের পেসাররা শিকার করেছেন ১৮৯ উইকেট। যেখানে ২৮.৩৩ গড় ও ৩১.৫৫ স্ট্রাইক রেটে উইকেট তুলেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুররা। 

নিউজিল্যান্ডে পেস ইউনিট রয়েছে তৃতীয় স্থানে। ট্রেন্ট বোল্ট, টিম সাউথ ও লকি ফার্গুসনরা ৩০.০৪ গড়ে নিয়েছেন ১৯৫ উইকেট। এ তালিকায় চারে ভারত, পাঁচে অস্ট্রেলিয়া এবং ছয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!