কাতার বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে লিওনেল মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজের অবিশ্বাস্য নৈপুণ্যে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সেই ছন্দ তারা অব্যাহত রেখেছিল বিশ্বকাপ পরবর্তী প্রীতি ম্যাচগুলোতেও।
দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই দুই ম্যাচে আর্জেন্টিনা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার মার্কাস আকুনাকে পাচ্ছে না।
.png)
স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা আকুনার পেশীতে আগে থেকেই চোট ছিল। বুধবার তার ডান হ্যামস্ট্রিং পরীক্ষা করা হয়েছিল। যেখানে সেভিয়া নিশ্চিত করেছে, ডান উরুতে চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে।
এর ফলে আসন্ন দুই ম্যাচে আকুনাকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। যা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বেশ বড় ধাক্কাই বলা চলে।