দক্ষিণ এশিয়ার ক্লাবগুলো খেলবে ‘ই’ গ্রুপে। ভারতের ওড়িষা এফসি গ্রুপের শীর্ষ দল। বাংলাদেশের বসুন্ধরা কিংস দ্বিতীয় ও মালদ্বীপের মাজিয়া তৃতীয় শীর্ষ দল। প্লে অফে ঢাকা আবাহনীকে হারিয়ে মূল পর্বে উঠা ভারতের মোহনবাগান গ্রুপের চতুর্থ দল।
বসুন্ধরা কিংসের প্রথম প্রতিপক্ষ মাজিয়া। মালদ্বীপের মালেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ অথবা ১৯ সেপ্টেম্বর। ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে বসুন্ধরা কিংস আতিথ্য দেবে ২/৩ অক্টোবর।
.png)
আবার অক্টোবরেই ভারতে গিয়ে মোহনবাগানের বিপক্ষে খেলতে হবে কিংসকে। হোমে তিনটি এবং অ্যাওয়ে তিনটি করে ম্যাচ খেলবে চার দলই। ১১/১২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচ। ছয় ম্যাচ শেষে গ্রুপের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে।
বসুন্ধরা কিংসের ম্যাচগুলো-
১৮/১৯ সেপ্টেম্বর: মাজিয়া-বসুন্ধরা কিংস
২/৩ অক্টোবর: বসুন্ধরা কিংস-ওড়িষা
২৩/২৪ অক্টোবর: মোহনবাগান-বসুন্ধরা কিংস
৬/৭ নভেম্বর: বসুন্ধরা কিংস-মোহনবাগান
২৭/২৮ নভেম্বর: বসুন্ধরা কিংস-মাজিয়া
১১/১২ ডিসেম্বর: ওড়িষা-বসুন্ধরা কিংস