ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতে খেলতে আসবেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ২৪ আগস্ট ২০২৩
ভারতে খেলতে আসবেন নেইমার!
নেইমার জুনিয়র

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সৌদি ক্লাব আল হিলালের মুখোমুখি হবে ভারতীয় ক্লাব মুম্বাই সিটি। কয়েকদিন আগেই সৌদি ক্লাবটি দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে। হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ হওয়ায় ভারতে খেলতে আসবেন তিনি।

আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ‘ডি’ গ্রুপে আল হিলাল ছাড়াও ইরানের ক্লাব নাসসাজি মাজানদারান এফসি ও উজবেকিস্তানের ক্লাব নাভাহোর নামানগানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মুম্বাই এফসি।

কয়েকদিন আগেই নানা সুবিধাদির চুক্তি ছাড়াও রেকর্ড বেতনে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তার আগে বেশ কয়েকজন তারকাকে নিজেদের ক্লাবে অন্তর্ভুক্ত করে সৌদি ক্লাবটি। যেখানে রয়েছেন কালিদু কৌলিবালি, আলেকজান্ডার মিত্রোভিচ, ম্যালকম ও মিলিনকোভিচ স্যাভিচের মতো তারকারা।  

Advertisement

এদিকে ২০২২-২৩ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে মুম্বাই সিটি এফসি। এশিয়া ফুটবল ফেডারেশনের নতুন নীতিমালা অনুযায়ী ভারতীয় লিগের চ্যাম্পিয়ন ক্লাব সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে পারবে এই মৌসুম থেকেই।

মুম্বাই সিটিই প্রথম দল হিসেবে এমন সুযোগ পেয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে প্রথম ম্যাচে মাঠে নামবে মুম্বাই। এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!